জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদের বিশেষ অধিবেশন, শিগগিরই আহ্বান

ছবি : সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা এই অধিবেশন স্বল্পমেয়াদি হবে। তবে অধিবেশন কবে বসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানাননি।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। আর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একক বৈধ প্রার্থী থাকলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

ক্যাটাগরি