অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহে বড় লাফ: ৩ মাসে এলো ৮.৮ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম তিন মাসে (১ জুলাই থেকে ৩ অক্টোবর) প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে মোট ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন (৮৭৯ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসেই দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ।

অক্টোবর মাসের শুরুতেও এই ধারাবাহিকতা বজায় রয়েছে। ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে প্রবাসী আয় এসেছে ২০৬ মিলিয়ন (২০ কোটি ৬০ লাখ) ডলার। গত বছরের একই সময়ে এই তিন দিনে এসেছিল মাত্র ৫৭ মিলিয়ন ডলার।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রবাসী কর্মীদের উৎসাহিত করার ইতিবাচক প্রভাব পড়েছে রেমিট্যান্সের এই চিত্রে।

দেশের বিদ্যমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে রেমিট্যান্সের এই প্রবাহকে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটাগরি