সাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সচিবালয়ে মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ করা বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে তিনি কিছুক্ষণ সাইকেল চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে সরকারের উপহার হিসেবে বিতরণের জন্য বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে সাইকেল পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



