ব্যাংক বীমা

সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম।

ব্যাংকের চলমান ‘রূপান্তর যাত্রা’ বা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এ সভাকে উল্লেখ করা হয়েছে। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিসেস রেহানা রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পর্ষদের সদস্যরা চেয়ারম্যান হিসেবে এম. এ. কাশেম পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মো. তৌহিদুল হক, এফসিএস।

সভায় সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

সভায় বলা হয়, সমন্বিত নেতৃত্ব, অভিন্ন লক্ষ্য ও ভবিষ্যৎমুখী কার্যক্রমের মাধ্যমে গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য আরও বেশি মূল্য সৃষ্টি করতে কাজ করবে সাউথইস্ট ব্যাংক। একই সঙ্গে একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটিকে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি