শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ ‎

সাফ নারী চ্যাম্পিয়নশিপে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

‎মালদ্বীপ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দল এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট করে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

‎৩১ মে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণী। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে।

‎ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে বাংলাদেশ লিড নেয়। ৩৪ মিনিটে উমহেলার গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বের কারণে প্রথমার্ধে এক গোল হজম করে তারা। বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা আগুয়ান গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

‎৫৭ মিনিটে ডিফেন্সকে আরেকবার পরাস্ত করে মালদ্বীপ ফরোয়ার্ড। ফাজলার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি গ্রিপে নিতে পারেননি। ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ আবার লিড নেয়। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভি আকন্দ প্রীতি বল জালে জড়ান।

‎‎

ক্যাটাগরি