সোনারগাঁও ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বিভাগের ফাইনাল ইয়ার থিসিস জুরি অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের উদ্যোগে ‘ফাইনাল ইয়ার থিসিস জুরি, স্প্রিং-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ ও মানব অভিজ্ঞতাভিত্তিক স্থাপত্য নকশা ও গবেষণাধর্মী প্রকল্প উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
থিসিস জুরি প্যানেলে ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজি আজিজুল মওলা, অধ্যাপক মোহাম্মদ আলী নাকি, বুয়েটের অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান এবং নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।
জুরি বোর্ড শিক্ষার্থীদের ড্রইং, মডেল ও থ্রিডি প্রেজেন্টেশন পর্যালোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা ও মূল্যায়ন প্রদান করেন। আয়োজকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক অর্জন মূল্যায়নের পাশাপাশি পেশাদার স্থপতি হিসেবে গড়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।



