কর্পোরেট

স্বপ্নের সঙ্গে মিতসুই কোম্পানির স্ট্র্যাটেজিক পার্টনারশীপ চুক্তি

মিতসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন। ছবি: সংগৃহীত

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সঙ্গে পার্টনারশিপ চুক্তি সম্পন্ন করেছে। সম্প্রতি এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে। এ পার্টনারশিপ একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।

এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসি আই লজিস্টিকস, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হয়। সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে।

অনুষ্ঠিত উপস্থিত ছিলেন- এসিআই পিএলসি’র চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা, লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজো এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকমর্তাবৃন্দ।

মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি। এই মাল্টিন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।

মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকসের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ পার্টনারশীপ তৈরী করেছে এবং মিতসুই এসি আই লজিস্টিকসের ভবিষৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে।

বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নতর শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে।

 

ক্যাটাগরি