ধর্ম

সতীত্ব ও পর্দা মুসলিম নারীর মর্যাদার প্রতীক: ইসলামী দৃষ্টিভঙ্গি

ইসলামে নারীকে সম্মান, মর্যাদা ও নিরাপত্তা দেওয়ার অন্যতম ভিত্তি হিসেবে সতীত্ব ও পর্দার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষায় সতীত্ব বলতে চরিত্রের পবিত্রতা, লজ্জাশীলতা এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকাকে বোঝানো হয়েছে। একই সঙ্গে পর্দাকে কেবল পোশাক নয়, বরং দৃষ্টি, আচরণ ও জীবনযাপনের শালীনতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লেখকের মতে, পবিত্র কোরআনের সুরা নুর ও সুরা আহযাবে নারী-পুরুষ উভয়ের জন্য দৃষ্টি সংযম ও শালীনতার নির্দেশ রয়েছে। তিনি বলেন, পর্দার মূল উদ্দেশ্য নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, এটি কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়।

নিবন্ধে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভোগবাদী সংস্কৃতির প্রভাবে সতীত্ব ও পর্দা রক্ষা চ্যালেঞ্জের মুখে পড়লেও একজন মুসলিম নারীর উচিত আল্লাহর বিধান অনুসরণ করে নিজের চরিত্র, আত্মমর্যাদা ও পরিচয় অক্ষুণ্ন রাখা।

লেখকের ভাষ্য, হজরত খাদিজা (রা.), হজরত আয়েশা (রা.), হজরত ফাতেমা (রা.) এবং হজরত মারইয়াম (আ.)-এর জীবন মুসলিম নারীদের জন্য আদর্শ। তার মতে, সতীত্ব ও পর্দা কোনো বোঝা নয়; বরং মুসলিম নারীর সম্মান, মর্যাদা ও গৌরবের প্রতীক।

এফবি/কে হাসান

ক্যাটাগরি