বিনোদন

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা? যা বলছে ঘনিষ্ঠ সূত্র

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে যাচ্ছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কারিনা অন্তঃসত্ত্বা নন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হাঁটছেন কারিনা। এ সময় তার এক সহযোগী সামনে ছাতা ধরে ছিলেন। সেই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের ধারণা হয়, বেবি বাম্প আড়াল করতেই হয়তো ছাতা ব্যবহার করা হচ্ছে। এরপরই কারিনার তৃতীয়বার মা হওয়ার আলোচনা শুরু হয়।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই দাবি নাকচ করে দিয়েছে। তাদের ভাষ্য, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার অ্যাঙ্গেল, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতার আড়াল নেওয়াকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি দৃশ্য

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই সন্তান—তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফেরেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব বয়সে সাইফের আবার বাবা হওয়া তিনি চান না। বর্তমানে দুই সন্তানকে নিয়েই বেশ গুছিয়ে সংসার করছেন সাইফ-কারিনা দম্পতি।

সূত্র: জুম এন্টারটেইনমেন্ট

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি