বিনোদন

ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন কেয়া পায়েল

মালদ্বীপ ভ্রমণের সময় ধারণ করা ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে তিনি ভিডিওটি নিয়ে তৈরি হওয়া আলোচনা ও গুঞ্জনের বিষয়ে কথা বলেন।

কেয়া পায়েল জানান, মালদ্বীপে তিনি একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে গিয়েছিলেন। রিসোর্টটির নাম ‘টাইকন’। ওই সফরে তার সঙ্গে এক বন্ধু ও বন্ধুর স্ত্রীও ছিলেন।

অভিনেত্রীর ভাষ্য, মানুষের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন আলাদা রাখা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে অনেকে নিজেদের মতো করে নানা গল্প তৈরি করেছেন, যা তার ভালো লাগেনি।

এ সময় প্রেম ও বিয়ে নিয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন কেয়া। তিনি জানান, প্রেম ব্যক্তিগত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও বিয়ের বিষয়টি সবার সামনে প্রকাশ করতেই আগ্রহী।
মালদ্বীপের ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে এবার নিজের বক্তব্য জানালেন এই অভিনেত্রী।

ক্যাটাগরি