লাইফস্টাইল

ডিম খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিম পুষ্টিকর হলেও কিছু খাবারের সঙ্গে একসঙ্গে খেলে হজমের সমস্যা বা পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডিম খাওয়ার পর এসব খাবার এড়িয়ে চলুন—

  • কলা: একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে।
  • পনির: অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটের কারণে হজমে চাপ পড়ে।
  • সয়া দুধ: গ্যাস-অ্যাসিডিটি বাড়াতে পারে এবং আয়রন-জিঙ্ক শোষণে বাধা দেয়।
  • মাংস: অতিরিক্ত প্রোটিন হজমে সমস্যা ও ক্যালোরি বাড়াতে পারে।
  • চা: ডিমের প্রোটিন ও আয়রন শোষণ কমাতে পারে। অন্তত ১–১.৫ ঘণ্টা বিরতি দিয়ে চা পান করুন।
  • আয়রন সাপ্লিমেন্ট: ডিমের পরপরই খেলে আয়রন শোষণে বাধা সৃষ্টি হতে পারে।

পরামর্শ: ডিমের সঙ্গে সুষম ও হালকা খাবার খাওয়াই সবচেয়ে ভালো।

ক্যাটাগরি