ধর্ম

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত

‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ যৌথ সভায় আয়োজন করা হয়।

সভায় অংশগ্রহণ করেন ইরান কালচারাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মুহাম্মদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াহ বিভাগের ডাইরেক্টর ডক্টর হারুনুর রশীদ।

সভায় তিন প্রতিষ্ঠানের মধ্যে সম্মেলনের প্রস্তুতি, অতিথি আগমন, প্রোগ্রাম পরিচালনা, মিডিয়া কাভারেজ ও সাংগঠনিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই সম্মেলনটিকে সফল ও ঐতিহাসিক করে তুলতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষে মাওলানা ক্বারী মাসউদুর রহমান- যুগ্ম মহাসচিব, মাওলানা মুহাম্মদ ইউসুফ- সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু সালেহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা মাহমুদ জাব্বার- প্রচার সম্পাদক, মাওলানা নোমান তাফহীম -দফতর সম্পাদক, মাওলানা মাহফুজুর রহমান -সহ-প্রচার সম্পাদক,ইরান কালচারাল সেন্টারের পক্ষে মোহাম্মদ আসিফুর রহমান গণসংযোগ কর্মকর্তা। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন- ডেপুটি ডিরেক্টর দ্বীনি দাওয়াহ বিভাগ।

সভা শেষে আগত অতিথিবৃন্দ পারস্পরিক সৌজন্য বিনিময় করেন এবং আসন্ন ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫’-এর সর্বাঙ্গীন সাফল্যের জন্য দোয়া করা হয়।

ক্যাটাগরি