খেলাধুলা

টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ আয়ারল্যান্ডের

ছবি: সংগৃহীত

দিনের শুরুতেই আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ডি বার্লবির্নিকে এলবিডব্লিউ আউট করে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা।

দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটি জুটিতে আয়ারল্যান্ডের রানের ভিত্তি শক্ত হয়। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

সিলেট টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড। ৫৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন বেন মেকার্থি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ।

নতুন বল হাতে নিয়েই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। চতুর্থ বলেই অ্যান্ডি বার্লবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার। তাতে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম সেশনের বাকিটা সময় আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাড়তি সুবিধা পেয়েছেন। শেষ সেশনে এসে আইরিশদের চেপে ধরেন মিরাজ-মুরাদরা। তাতে এক সেশনেই ৪ উইকেট তুলে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।

ক্যাটাগরি