মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন- অলৌকিক মিল

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকাধীন নবগঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত এবং দিগন্ত নামে দুটি নতুন ইউনিয়ন পরিষদ গঠনে সমালোচনা হয়েছে সংসদে। প্রতিমন্ত্রীর দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। সোমবার (১৫জুন) সংসদের বৈঠকে বিরোধীদল বলে, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদের নামকরণ হয়েছে। তবে প্রতিমন্ত্রী তা অস্বীকার করে দাবি করেন, অলৌকিকভাবে তাঁর ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।

সোমবার (১৫ জুন) সংসদের বৈঠকে বিরোধীদল অভিযোগ তোলে যে, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে নবগঠিত দুই ইউনিয়নের নাম রাখা হয়েছে। তবে প্রতিমন্ত্রী শাহে আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, নামকরণটি সম্পূর্ণ কাকতালীয়।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের এমপি। বিরতির পর তিনি সংসদে বিষয়টির জবাব দেন। প্রতিমন্ত্রী দাবি করেন, ইউনিয়নগুলোর নাম তার পরিবারের সদস্যদের নামে নয়; বরং স্থানীয় প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতে রাখা হয়েছে।

তিনি বলেন, সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় এর নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। একইভাবে দেউলী ইউনিয়ন দূরবর্তী ও সীমান্তবর্তী অঞ্চলের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এসব নাম তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকলেও তা সম্পূর্ণ কাকতালীয়।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলমের মালিকানায় ১২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে ‘মীর সীমান্ত ফিলিং স্টেশন’ এবং ‘মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি’।

অভিযোগের জবাবে তিনি বলেন, তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিললেও সেখানে ‘মীর’ শব্দটি নেই, তাই এটি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ নয়।

তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে বহু প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে, যেমন ‘সীমান্ত এক্সপ্রেস’ বা ‘দিগন্ত টাওয়ার’—এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত ‘সীমান্ত’ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। আর দেউলী ইউনিয়নের ৮টি মৌজা নিয়ে গঠিত ‘দিগন্ত’ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

 

ক্যাটাগরি