সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ফেয়ার টেকনোলজি লিমিটেডের (হুন্দাই) মধ্যে একটি সমঝোতা স্মারক

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ফেয়ার টেকনোলজি লিমিটেডের (হুন্দাই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ফেয়ার টেকনোলজি লিমিটেডের (হুন্দাই) গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট ব্যাংকের গাড়ির ঋণ সুবিধা নিতে পারবেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সাউথইস্ট ব্যাংক পিএলসির রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বি ইউ



