প্রথম প্রান্তিকে ক্রাউন সিমেন্টের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির মুনাফা কমেছে। ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে এ আয় ছিল ৪৫ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম তিন মাসে ক্রাউন সিমেন্টের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৪ টাকা ৯ পয়সা।
এদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮ পয়সা।



