শেয়ার বাজার

প্রাণের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা, এজিএম ২৪ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারহোল্ডাররা আলোচিত হিসাববছরের জন্য সম্পূর্ণ নগদ লভ্যাংশ পাবেন।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২ পয়সা বেড়েছে।

অন্যদিকে, আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যক্রম থেকে অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা। আগের হিসাববছরে এ পরিমাণ ছিল ২ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৬৫ টাকা ৬৬ পয়সা।

এদিকে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

ক্যাটাগরি