ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ২৫ অক্টোবর

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট অথবা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
ব্যাংক এশিয়ায় নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
অন্যান্য যোগ্যতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট বা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের সময়সীমা
ব্যাংক এশিয়ার এ পদে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।



