শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৬ ও ২৭ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ২০২৭ সালের ২৬ ও ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



