ব্যাংক বীমা

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ সুবিধায় মৃত দুই কর্মীর পরিবার পেল বীমা দাবির চেক

সাউথইস্ট ব্যাংক পিএলসি পে-রোল ব্যাংকিং সেবা “বেতন কার্ড” এর আওতায় দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুইটি বীমা দাবির চেক হস্তান্তর করেছে। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং সেবা ‘বেতন কার্ড’-এর আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেডের দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে বীমা দাবির দুটি চেক হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের আর্থিক সুরক্ষা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান। এ সময় মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ এবং দক্ষতার সঙ্গে বিতরণ করা হয়। তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য এ সেবায় গ্রুপ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন মূল্যসংযোজিত সুবিধা যুক্ত থাকায় কর্মীদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।

ক্যাটাগরি