অভিজ্ঞতা ছাড়াই ডিবিএল গ্রুপে মেডিকেল অফিসার নিয়োগ

অভিজ্ঞতা ছাড়াই মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠান: ডিবিএল গ্রুপ
পদ: মেডিকেল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু নারী
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: ন্যূনতম ২৫ বছর
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনাসাপেক্ষে
কর্মস্থল: গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীকে গাজীপুর ও ময়মনসিংহের ভালুকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। যেসব নারী এমবিবিএস পাস করেছেন এবং চাকরির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই, তারাও এ পদে আবেদন করার সুযোগ পাবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ডিবিএল গ্রুপের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




