আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬৬তম সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়।




