ওয়ালটন প্লাজায় ২০০ জনের চাকরি, আবেদন শেষ ১০ সেপ্টেম্বর

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার (শোরুম) পদে ২০০ জনকে নিয়োগ দেবে। দেশের বিভিন্ন স্থানে এসব পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
পদের তথ্য:
- প্রতিষ্ঠান: ওয়ালটন প্লাজা
- পদ: ডেপুটি ম্যানেজার (শোরুম)
- পদসংখ্যা: ২০০
- শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
- বয়স: ২৪ থেকে ৩০ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- প্রার্থী: নারী ও পুরুষ উভয়
- কর্মস্থল: দেশের যেকোনো জায়গা
- বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীদের শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিডিজবসের ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে ক্লিক করুন :https://bdjobs.com/h/details/1526271?ln=1



