বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবস

জনবল নিয়োগ দিচ্ছে এসএমসি,আবেদন ৩ জানুয়ারি পর্যন্ত

ছবি- সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে এসএমসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

অভিজ্ঞতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলস অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

https://bdjobs.com/jobs/details/1440579?ln=1

ক্যাটাগরি