ঢাকা আহ্ছানিয়া মিশনে সহকারী অফিসার নিয়োগ, বেতন ২২ হাজার টাকা

বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন সহকারী অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভূমি আইন, রেজিস্ট্রেশন, নামজারি, মিউটেশন ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব জ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের পঞ্চগড়ে প্রতিষ্ঠানের জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ, লিজ কার্যক্রম পরিচালনা, জমি-সংক্রান্ত মামলা তদারকি, দলিল, খতিয়ান, পর্চা, নামজারি ও মিউটেশনসহ ভূমি-সংক্রান্ত নথি যাচাই ও সংরক্ষণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ে জমি পরিদর্শন ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পালন করতে হবে।
এটি একটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। কর্মস্থল হবে পঞ্চগড়। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ৯ আগস্ট ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1513084?ln=1




