জবস

পাবনা-রাজশাহীতে নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার পদে ১৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এইচএসসি বা স্নাতক পাস হতে হবে। পাশাপাশি চীনা ভাষায় উচ্চ দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে পাবনা ও রাজশাহী। চাকরিটি হবে ফুলটাইম এবং অফিসভিত্তিক। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী কর্মীদের জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে প্রবেশন শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএল আউটলেটে বিশেষ ছাড়ে পণ্য কেনার সুযোগ।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ১০ আগস্ট ২০২৬। নিচে ক্লিক করুন

https://bdjobs.com/h/details/1508242?ln=1

ক্যাটাগরি