বাটা সু বাংলাদেশের এজিএম: ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (৩০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের ওপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এর মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী ও রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সালসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে চেয়ারম্যান শৈবাল সিনহা কোম্পানির শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




