বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘অফিসার টু এক্সিকিউটিভ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
বিভাগ: ব্র্যাঞ্চ এক্সপেনশন ডিপার্টমেন্ট, জেনারেল সার্ভিস ডিভিশন
পদ: অফিসার টু এক্সিকিউটিভ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম, বেসরকারি
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীর কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।




