মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে নিয়োগ, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর ১৩তম থেকে ২০তম গ্রেডে ৮টি ক্যাটাগরিতে মোট ১৯ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগের মধ্যে সহকারী চিত্রশিল্পী ১ জন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক ২ জন, ফটোগ্রাফার ১ জন, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর ১ জন, অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন, গায়ক ১ জন, গাড়িচালক ২ জন এবং অফিস সহায়ক পদে ১০ জন নেওয়া হবে।
সহকারী চিত্রশিল্পী পদের জন্য ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টসে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক, ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক পদে ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ বা সমমানের যোগ্যতা প্রয়োজন।
ফটোগ্রাফার ও অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর পদের জন্য এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন।
গায়ক পদে এসএসসি বা সমমানের পাশাপাশি স্বীকৃত সংগীত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম চার বছর মেয়াদি ব্যাচেলর ইন মিউজিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গাড়িচালক পদে জেএসসি বা সমমানের পাস এবং বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া হয়েছে।
পদভেদে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা। প্রার্থীর বয়স ৩০ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
১ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬ বিকেল ৫টা। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
সূত্র: নিয়োগ বিজ্ঞপ্তি




