রূপালী ব্যাংকের এসএমটি’র ৩২তম সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমটি চেয়ারম্যান ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, বিভিন্ন বিভাগ ও কার্যালয়ের কার্যক্রম এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



