রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০২৬ ১১:১৫ : অপরাহ্ণ

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ সভায় অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য এ এইচ এম মঈন উদ্দীন সভায় বক্তব্য রাখেন।
সভায় ব্যাংকের কার্যক্রম, করপোরেট সুশাসন, আর্থিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ব্যাংকের বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যসূচিও সম্পন্ন করা হয়।




