ব্যাংক বীমা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. তৌহীদুর রহমান।

সভায় ব্যাংকের বিভিন্ন খাতে অর্থায়ন, বিনিয়োগ এবং ব্যাংকিং কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি