আন্তর্জাতিক

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সালমান খানের পোস্ট, শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে অবস্থান

বলিউড মেগাস্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। পোস্টে তিনি প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর সমস্যা উল্লেখ করে শিক্ষাব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান।

নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান লেখেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরছে এবং এ আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার খবর তাঁকে ব্যথিত করেছে। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের নিষ্ঠা ও পরিশ্রম প্রশংসার দাবিদার। তাঁর মতে, শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ ইতিবাচক এবং এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত না করে শিক্ষা সংস্কারের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।

পোস্টের শেষাংশে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দেশের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে। তিনি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও আকৃষ্ট করবে।

ক্যাটাগরি