সকালে চা–বিস্কুট খেলে যা হয়, বিশেষজ্ঞের পরামর্শ

অনেকেরই দিনের শুরু হয় গরম চা আর হালকা বিস্কুট দিয়ে। কিন্তু স্বাস্থ্য কোচ নিকিতা বারদিয়া সতর্ক করে জানাচ্ছেন, এই অভ্যাসই নাকি নীরবে ক্ষতি করছে আমাদের অন্ত্রের। খালি পেটে কী খাওয়া হচ্ছে, সেটাই দিনের হজম ক্ষমতা, হরমোনের ভারসাম্য, এনার্জি লেভেল ও ত্বকের স্বাস্থ্যে বড় ভূমিকা রাখে। তার মতে, চা-বিস্কুটে থাকা চিনি ও প্রক্রিয়াজাত উপাদান পেটের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে, ইনসুলিন বাড়ায় এবং হজম দুর্বল করে তোলে। তাই তিনি জানালেন সকালের শুরুটা স্বাস্থ্যকর করতে কোন আটটি খাবার সবচেয়ে বেশি উপকারী।
চা-বিস্কুটের বদলে যে ৫টি খাবার রাখবেন সকালের রুটিনে:
১. রসুন ও মধু
কাঁচা রসুনে আছে অ্যালিসিন, যা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যালান্স রাখতে সাহায্য করে। মধুর প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মিলে এই সংমিশ্রণ পেট পরিষ্কার, গ্যাস কমানো, ফোলা ভাব দূর করা এবং ত্বক পরিষ্কার রাখতে কার্যকর।
২. ভিজিয়ে রাখা কিসমিস
কালো কিসমিস রাতভর ভিজিয়ে খেলে আয়রন আরও ভালোভাবে শোষিত হয়।
এটি পিএমএস–জনিত ক্লান্তি কমায়, হরমোন ব্যালান্স রাখে, কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং শক্তি বাড়ায়। এছাড়া ডার্ক সার্কেল কমাতেও ভূমিকা রয়েছে।
৩. বাদাম ও আখরোট
একটি ভেজানো আখরোটে থাকে ওমেগা–৩, যা মস্তিষ্কের কাজ উন্নত করে ও প্রদাহ কমায়। দুটি ভেজানো বাদাম ভিটামিন–ই ও বায়োটিনের মাধ্যমে ত্বক ও অন্ত্রের সুরক্ষা দেয়। খালি পেটে খেলে পুষ্টিগুলো সর্বোচ্চভাবে শোষিত হয়।
৪. জিরা–দারচিনি পানি
গরম পানিতে জিরা ও দারচিনি মিশিয়ে খেলে ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে, ফলে চিনি খাওয়ার ইচ্ছা কমে। হজম বাড়ে, শরীরের মেটাবলিজম সক্রিয় থাকে। পিসিওএস বা হরমোনজনিত সমস্যায় এই পানীয় বিশেষ উপকারী।
৫. ডাবের পানি
ডাবের পানিতে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট রাতভর পানিশূন্য শরীরকে দ্রুত সতেজ করে। ভিজানো তোকমা যোগ করলে পাওয়া যায় ফাইবার, যা হজমে সহায়তা করে। গরম বা আর্দ্র আবহাওয়ায় দিনের সেরা শুরু।
সকালের প্রথম খাবারই ঠিক করে দিনভর আপনার পেট, শক্তি, হরমোন ও ত্বক কেমন থাকবে। চা–বিস্কুট যতই মন ভালো করুক, দীর্ঘমেয়াদে তা অন্ত্রের ক্ষতি করতে পারে। তার বদলে রসুন–মধু, ভিজানো কিসমিস, বাদাম, ডাবের পানি বা জিরা–দারচিনি পানির মতো সহজ, পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




