সিটি ব্যাংককে সাড়ে ৭ কোটি ডলার দিচ্ছে দুই আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের সিটি ব্যাংককে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে দুটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক–এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
ঋণের মধ্যে পাঁচ কোটি (৫০ মিলিয়ন) ডলার দেবে এআইআইবি এবং এনডিবি দেবে আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার। এ অর্থ দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল কার্যক্রমে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে। ঋণ সহায়তা পেতে দুটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সিটি ব্যাংক।



