সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৭৯৯তম সভা ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান চেয়ারম্যান এম. এ. কাশেম।
সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বিচারপতি মোঃ আজিজুল হক এবং মিসেস নুরজাহান বেগম, এনডিসি স্বতন্ত্র পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে যোগদান করেন।
বিচারপতি মোঃ আজিজুল হক ১৯৮১ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মিসেস নুরজাহান বেগম, এনডিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। জনপ্রশাসন, কর প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র ডিরেক্টিং স্টাফ (সিভিল) হিসেবে দায়িত্ব পালন করেন।
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি মোঃ আজিজুল হক ও মিসেস নুরজাহান বেগমের যোগদানের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদে তাঁদের বিচারিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা যুক্ত হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশা, তাঁদের অভিজ্ঞতার মাধ্যমে সুশাসন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও সমৃদ্ধ হবে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



