২০২৭ সালের প্রথম রমজান কবে, ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানুন

২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন ঢাকায় প্রথম রোজার সম্ভাব্য সেহরির শেষ সময় ভোর ৫টা ১৯ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।
রমজান ১৪৪৮ হিজরি উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
অনলাইন নামাজের সময়সূচি প্রকাশকারী ওয়েবসাইট আলাদান অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। একই সময় উল্লেখ রয়েছে মানারাত আল-ইসলামের রমজানের সময়সূচিতেও।
তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে রমজান এক দিন আগে বা পরে শুরু হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই রমজানের প্রথম দিনের তারিখ নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, রমজানের প্রথম দিনের সেহরি ও ইফতারের সময় শহরভেদে কিছুটা ভিন্ন হতে পারে। তাই ঢাকার সময়সূচি দেশের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ



