জবস

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত

সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে (এনজিও) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জোনাল ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। গত ২৩ নভেম্বর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
  • পদের নাম: জোনাল ম্যানেজার
  • বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
  • অন্যান্য যোগ্যতা: কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানা ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬।

ক্যাটাগরি