জবস

এইচএসসি পাসেই লাজ ফার্মায় চাকরির সুযোগ,আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

ছবি- সংগৃহীত

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০৬টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ওষুধ বিষয়ে ভালো দক্ষতা

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (ইসিবি চত্ত্বর, গুলশান ১, উত্তরা ৬নং- সেক্টর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

https://bdjobs.com/jobs/details/1426979?ln=1

ক্যাটাগরি