জবস

অভিজ্ঞতা ছাড়াই লোক নেবে আইএফআইসি ব্যাংক, বেতন শুরুতে ৬৯ হাজার টাকা

ছবি: এআই দিয়ে তৈরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: শুরুতে ৬৯ হাজার ৪০০ টাকা। চাকরি কনফার্ম হলে মাসিক বেতন হবে ৮৫ হাজার ২০০ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৫ সালে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ক্যাটাগরি