শুনিভার্স ফুটওয়্যারকে পুঁজিবাজারে আনছে এনপলি গ্রুপ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তাদের প্রতিষ্ঠান শুনিভার্স ফুটওয়্যার লিমিটেড আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসিকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহে অবস্থিত কারখানায় মাসে প্রায় ৩ লাখ ৫০ হাজার জোড়া সিনথেটিক জুতা উৎপাদন করে। এখানে ২ হাজার ৭০০-এর বেশি কর্মী কাজ করেন।
কোম্পানিটির বার্ষিক বিক্রি প্রায় ৩২৭ কোটি টাকা। বর্তমানে জারা, ফিলা, ক্যারিফোর, রেডটেপ, ডেইচম্যান, কাপ্পা ও এমঅ্যান্ডএসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য জুতা উৎপাদন করছে।
উৎপাদন সক্ষমতা ও রপ্তানি বাড়াতে সম্প্রসারণ কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, উদ্যোক্তাদের আরেক প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।




