ব্যাংক বীমা

আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

সংগৃহীত ছবি

আমদানি ঋণে সুদের হার ওঠানামাজনিত ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় ঋণ নেওয়া আমদানিকারকেরা ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করে আগাম সুদের হার নির্ধারণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্সভিত্তিক আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। এর ফলে আন্তর্জাতিক সুদের হার, বিশেষ করে এসওএফআরের ওঠানামার কারণে অর্থায়ন ব্যয়ের অনিশ্চয়তা কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ চুক্তি শুধুমাত্র ঝুঁকি ব্যবস্থাপনার (হেজিং) উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। কোনো ধরনের ফটকাবাজি বা প্রকৃত আমদানি লেনদেনের বাইরে এটি ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে ব্যাংকগুলোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ ও লেনদেনের সীমা সংক্রান্ত একাধিক নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ক্যাটাগরি