খেলাধুলা

আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে। তবে শীর্ষ আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানে থাকা দলও সরাসরি বিশ্বকাপে খেলবে।

আফগানিস্তানের জয়ের পর সেই নবম স্থানটি নিশ্চিত হয়েছে বাংলাদেশের জন্য। ফলে বাংলাদেশ যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

অন্যদিকে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ। কাট-অফের আগে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে বাকি থাকলেও কোনো ফলেই তারা বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠতে পারবে না।

ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩ বিশ্বকাপেও বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়ে প্রথমবারের মতো মূল বিশ্বকাপে খেলতে পারেনি ক্যারিবীয় দল।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে একটি দল সরাসরি মূল পর্বে উঠবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল সুপার সিরিজে খেলবে। সেখান থেকে সেরা দলটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

ক্যাটাগরি