জবস

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লোগো | ছবি : সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজস্ব খাতভুক্ত ২১টি ক্যাটাগরিতে মোট ১৮৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আবেদন ২২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলবে।

যেসব পদে নিয়োগ

  • সহকারী পরিচালক – ১টি
  • সহকারী প্রোগ্রামার – ১টি
  • গবেষণা কর্মকর্তা – ৩টি
  • সহকারী আর্টিস্ট – ১টি
  • স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর – ৫টি
  • অফিস সহকারী/উচ্চমান সহকারী – ৬টি
  • গবেষণা অনুসন্ধানকারী – ৩টি
  • পরিসংখ্যান সহকারী – ২টি
  • নিরীক্ষা সহকারী – ৭টি
  • হিসাব সহকারী – ৩৬টি
  • ক্যাশিয়ার – ২টি
  • গ্রন্থাগার সহকারী – ১টি
  • স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর – ৭টি
  • প্রশিক্ষক – ১টি
  • ড্রাফটসম্যান – ১টি
  • অফসেট প্রিন্টিং অপারেটর – ১টি
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর – ৩০টি
  • ডাটা এন্ট্রি অপারেটর – ৩টি
  • প্রুফ রিডার – ১টি
  • স্টোরকিপার – ১টি
  • অফিস সহায়ক – ৭২টি

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন।

  • ৯ম গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা
  • ২০তম গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদন ফি

  • ১–৩ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ৪ নম্বর পদ: ১৬৮ টাকা
  • ৫–২০ নম্বর পদ: ১১২ টাকা
  • ২১ নম্বর পদ: ৫৬ টাকা

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের বিআরডিবির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২২ জুলাই ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে বিআরডিবির নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন। https://brdb.gov.bd/

ক্যাটাগরি