আইন-আদালত

রবীন্দ্র গ্রাফিতিতে কালি ও বিকৃতি: রাষ্ট্রসংলাপের আয়াসসহ ৪ জন রিমান্ডে

ছবি: সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপন ও বিকৃত করার অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিবসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন: আ ন ম আয়াস (২৯)—৩ দিন,মো. সাকিবুল হাসান (১৯)—৩ দিন,মো. সুজন মিয়া (১৮)—২ দিন ও মারজিয়া খন্দকার রিমি (২৭)—২ দিন রিমান্ড।
গত শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছতে ও তাতে কালি লাগাতে যান রাষ্ট্রসংলাপ ফোরামের একদল নেতাকর্মী। এ সময় পুলিশের বাধার মুখে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে।
পরে এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি ও অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।
রবিবার বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে কাঠগড়ায় তাদের হাসিখুশি দেখা যায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন।

ক্যাটাগরি