ব্যাংক বীমা

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক।

সভায় ব্যাংকের বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি