লাইফস্টাইল

সকালের নাশতায় যে উপকরণ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে

গবেষক উইলিয়ামসের ভাষায়, মাত্র এক মুঠো আখরোটই তরুণদের সারাদিনের মানসিক কার্যক্ষমতায় বাড়তি সুবিধা দিতে পারে। ছবি: সংগৃহীত

দিনের শুরুতে কী খাচ্ছেন, সেটা আপনার সারাদিনের মস্তিষ্কের কার্যক্ষমতায় কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা কমই ভাবি। কিন্তু নতুন গবেষণা বলছে, নাশতায় খুব সাধারণ এক খাবারই স্মৃতি, মনোযোগ আর কার্যজক্ষমতায় প্রভাব ফেলে। আরও মজার বিষয় হলো এটি বানাতে লাগে মাত্র তিনটি উপকরণ, আর তার মূল নায়ক এক মুঠো আখরোট।

আখরোট নাশতা যেভাবে ভূমিকা রাখে: ইউনিভার্সিটি অব রিডিং-এর নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লেয়ার উইলিয়ামসের নেতৃত্বে ১৮–৩০ বছরের ৩২ জন সুস্থ তরুণকে নিয়ে গবেষণা করা হয়। সবাইকে দুই ধরনের নাশতা খাওয়ানো হয় একটিতে আখরোট ছিল, অন্যটিতে নয়।আখরোটের তৈরি নাশতা তৈরি করা হয়েছিল ৫০ গ্রাম আখরোট, মিউসলি এবং দই দিয়ে। নাশতা খাওয়ার পর গবেষণায় অংশগ্রহণকারীদের ছয় ঘণ্টা ধরে মানসিক পরীক্ষা করা হয় এবং মস্তিষ্কের কার্যকলাপ মাপা হয়।

গবেষণার যা দেখা গেল

আখরোট খাওয়া অংশগ্রহণকারীদের রিঅ্যাকশন টাইম ছিল দ্রুত;
স্মৃতিশক্তির পরীক্ষায় স্কোর বেশি;
মস্তিষ্ক কঠিন কাজের সময় আরও দক্ষভাবে কাজ করেছে;
রক্তে গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডে দেখা গেছে ইতিবাচক পরিবর্তন।

আখরোটের অন্যান্য ভূমিকা: আফরোট আমাদের মস্তিষ্কের জন্য দারুপ উপকারী। তবে এটার আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন গবেষকরা। এগুলো হলো:

মস্তিষ্ক ছাড়াও আরও যে কারণে আখরোট গুরুত্বপূর্ণ।
আখরোট শুধু ব্রেন ফুড নয়, এটি পুরো শরীরের জন্য শক্তিশালী সুপারফুড।
হার্ট ভালো রাখতে দারুণ কাজে লাগে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত আখরোট ‘হার্ট-হেলদি ফুড’ হিসেবে স্বীকৃত। কোলেস্টেরল কমাতে সহায়তা করে।
রক্তশর্করা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।
অন্য বাদামের তুলনায় আখরোটে অ্যান্টিঅক্সিড্যান্ট বেশি যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।
পলিফেনল প্রদাহ কমায় যা হৃদরোগ, ক্যানসার ও আলঝেইমারের ঝুঁকি কমাতে পারে।
আখরোটে থাকা প্রিবায়োটিক উপাদান ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়।
মানসিক স্বাস্থ্য উন্নত করে।

আখরোট  দিনে কতটা খাবেন: ডায়েটারি গাইডলাইন অনুযায়ী সপ্তাহে ৫ আউন্স বাদাম যথেষ্ট।
এক আউন্স আখরোটে রয়েছে:

২ গ্রাম ফাইবার
৪ গ্রাম প্রোটিন
১৮ গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট
প্রায় ১৯০ ক্যালরি তবে হজমে কঠিন হওয়ায় শরীর শোষণ করে প্রায় ১৪৫ ক্যালরি।
মোট কথা, সকালে নাশতায় দই-মিউসলির সঙ্গে এক মুঠো আখরোট যোগ করা শুধু সহজই নয় বরং বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে এটি সারাদিন আপনার মস্তিষ্ককে আরও সতেজ, দ্রুত ও কার্যকর রাখবে। পাশাপাশি হার্টের স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক সুস্থতা সব ক্ষেত্রেই আখরোট একটি নির্ভরযোগ্য সঙ্গী।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ক্যাটাগরি