তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটির সহায়তায় ৬৬ বছর পর খুঁজে পেলেন জন্মদাত্রী মায়ের পরিবার

বোনের সঙ্গে অবতার সিং। মায়ের সঙ্গে ছোটবেলার ছবিতে অবতার। (ছবি: অবতার সিংয়ের সৌজন্যে)

প্রায় ছয় দশক ধরে নিজের জন্মপরিচয় ও জন্মদাত্রী মায়ের খোঁজ করেও সফল হননি কানাডাপ্রবাসী ৬৬ বছর বয়সী অবতার সিং। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তায় তিনি খুঁজে পান বহু বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাতৃপরিবারের সদস্যদের।

ভারতের অমৃতসরে বেড়ে ওঠা অবতার ছোটবেলায় জানতে পারেন, যাকে তিনি মা বলে চিনতেন, তিনি তার জন্মদাত্রী নন। দীর্ঘ বছর আত্মীয়স্বজন, সরকারি নথি ও বিভিন্ন সূত্রে খোঁজ করেও কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি।

চলতি বছরের মে মাসে নিজের জানা সব তথ্য চ্যাটজিপিটিকে দিলে এটি উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে নিকি ধামু নামের এক নারীর পারিবারিক স্মৃতিচারণ থেকে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে দেয়। পরে ই-মেইল যোগাযোগ, পারিবারিক তথ্য ও নথি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিকি ধামুই অবতারের সৎবোন।

যদিও তার জন্মদাত্রী মা সবিন্দর কউর ইতোমধ্যে মারা গেছেন, তবুও বহু বছরের অজানা পারিবারিক ইতিহাসের রহস্য উন্মোচিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অবতার। তাঁর ভাষায়, মায়ের সঙ্গে দেখা না হলেও পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া জীবনের সবচেয়ে বড় অপূর্ণতার অবসান ঘটিয়েছে।

ক্যাটাগরি