পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ৯ম থেকে ২০তম গ্রেডে চার পদে ৮৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২০২৭ সালের ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন, হিসাব করণিক পদে ৯৭ জন এবং অফিস সহায়ক পদে ২৮৪ জন নেওয়া হবে।
পদ ও বেতন স্কেল
১. সহকারী পরিচালক (প্রশাসন): ৩০ জন নিয়োগ দেওয়া হবে। পদটি নবম গ্রেডের। বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।
২. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ৪৬৮ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৩. হিসাব করণিক: ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৪. অফিস সহায়ক: ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করতে হবে jobs.bwdb.gov.bd ঠিকানায়।
আবেদন ফি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা।
নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।



