জবস

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

ছবি- সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক পরিচালিত বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: বিনিয়োগ প্রোফাইল এবং বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা নীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

https://bdjobs.com/jobs/details/1428960?ln=1

ক্যাটাগরি